ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৩,  3:03 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান বলেছেন, বিএনপির কঠোর আন্দোলন কি তা আমাদের জানা নাই। যতো আন্দোলন করুক দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না। মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির কথিত চেয়ারম্যান সরকার পতনের নতুন ঘোষণা ফাঁকা আওয়াজ। জনগণ এতে কান দেয় না। এদেশে মানুষ সন্ত্রাস চায় না। আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য তারা প্রস্তুত। তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে অবশ্যই হবে। আশাকরি বিএনপির নির্বাচনে আসার শুভবুদ্ধির উদয় হবে। কেউ না আসলে নির্বাচন থেমে থাকে না। নির্বাচন হয়েই যায়। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কমিশন সুষ্টু নির্বাচন উপহার দিবে। প্রতিযোগিতামূলক নির্বাচন সবাই আশা করছে। তারেক রহমানকে বিএনপির অনেকেই পছন্দ হচ্ছে না বলেই তারা বিএনপি ছেড়ে নির্বাচনে আসছে। মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির যতো নেতা জেলে আছে সবাই সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। বিনা কারণে বা বিনা অপরাধে কাউকে জেলে নেয়া হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম