ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

দেশের মানুষ অগ্নি-সন্ত্রাসীদের মোকাবিলার শক্তি অর্জন করেছে : তাজুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৩,  4:24 PM

news image

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতীতে বিএনপি নির্বাচন করতে দেবে না বলে অগ্নি-সন্ত্রাস করেছিল। মানুষ পুড়িয়ে মেরেছিল, এমন লজ্জাজনক ঘটনার অভিজ্ঞতা এদেশে মানুষের ছিল না। পরবর্তীতে জনগণ তাদের মোকাবিলা করেছিল। অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক এ অভিজ্ঞতা মোকাবিলা করার শক্তি সামর্থ্য দেশের মানুষ অর্জন করেছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মো. তাজুল ইসলাম বলেন, অগ্নি-সন্ত্রাসকে যেখানে মানুষ মোকাবিলা করেছে, এখন মৃত্যু পদযাত্রীদের (বিএনপি-জামায়াত) মানুষ মোকাবিলা করবে না। যারা অগ্নি-সন্ত্রাস করেছে তারা আজ অনেক দুর্বল। তারা যখন সবল ছিল, অনেক শক্তিশালী ছিল তখন দেশের মানুষ তাদের মোকাবিলা করেছিল। তিনি বলেন, হরতাল এবং অবরোধের নামে তাদের কর্মসূচির সঙ্গে মানুষের সম্পৃক্ততার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বিএনপি একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনে আসার বিষয়ে আমাদের সবসময় আহ্বান ছিল। এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌর মেয়র আবুল খায়ের প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম