ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে

দেশের মানুষের জন্য জীবন বাজি রাখতে পুলিশ বদ্ধ পরিকর : আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৩,  9:42 PM

news image

পুলিশ দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে। আগামীতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। যে কোনো নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামর্থ্য আছে পুলিশের।তিনি আরও বলেন, দেশের মানুষের জন্য জীবন বাজি রাখতে পুলিশ বদ্ধ পরিকর। করোনার সময় যখন সবাই মানুষের পাশে যেতে ভয় পেতো, সেসময় জীবন বাজি রেখে অসুস্থ রোগীদের জন্য কাজ করে গেছে বাংলাদেশ পুলিশ। আইজিপি বলেন, সাধারণ মানুষের জন্য পুলিশের ব্লাড ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ পর্যন্ত ৭০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছে পুলিশের ব্লাড ব্যাংক। বিপন্ন মানুষের সেবা নিয়ে আমরা গর্বিত হতে চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম