ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৩,  5:17 PM

news image

দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও। সোমবার (১৫ মে) সন্ধ্যা ৬টায় এমন পূর্বাভাস দিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ রবিবার (১৪ মে) সন্ধ্যায় কক্সবাজার-মায়ানমার উপকূল অতিক্রম করেছে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার (১৫ মে) সকালে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত ও গুরুত্বহীন হয়ে পড়বে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু'য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। বর্তমানে রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম