ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৩,  3:43 AM

news image

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বলা হয়, সব থেকে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ১৮১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ এক হাজার ২০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬ হাজার ৬০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ৮২ হাজার ৭৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরির দাম এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা হবে। এর আগে, গত ১৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে এক হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম