ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

দেশের প্রেক্ষাগৃহে আসছে জয়ার নতুন সিনেমা

#

বিনোদন প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪,  11:00 AM

news image

বছর শেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমা মুক্তি পাবে আগামী ২৭ ডিসেম্বর। 

 সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। সিনেমা মুক্তির খবর জানিয়ে তিনি বলেন, সিনেমাটি প্রস্তুত ছিল। পরিকল্পনা ছিল ডিসেম্বরে বিজয়ের মাসে মুক্তি দেওয়ার। অন্যান্য বছর ডিসেম্বরে অনেক মুক্তিযুদ্ধের সিনেমা মুক্তি পায়।

এই বছর মুক্তি পায়নি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বছরের শেষ মুহূর্তে এসে আমার সিনেমাটি মুক্তি দিচ্ছি।

চিত্রনাট্য নিয়ে পরিচালক বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প। দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশিকাঁথার মধ্যে তাদের জীবনের সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তুলেন।

এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন আর দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

এদিকে, টিজার ফেইসবুকে শেয়ার করে সিনেমা মুক্তির তারিখ জানিয়েছেন জয়া। উল্লেখ্য, চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জয়ার এটি দ্বিতীয় সিনেমা। সর্বশেষ ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর 'পেয়ারার সুবাস'।

‘নকশী কাঁথার জমিন’ এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে। এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম