ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান দুর্নীতির মামলায় এসকে সুরের তিন বছরের কারাদণ্ড বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর মৃত্যু সাভারে ডিবির ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও স্বর্ণ চুরির অভিযোগ দেশে বাজারে স্বর্ণের দামে পতন

দেশের পুলিশ ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২১,  3:31 PM

news image

বর্তমানে পুলিশ অনেক দক্ষ, শক্তিশালী ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশের পুলিশ ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। বিগত ১২ বছর আগেও যে অবস্থায় ছিল এখন তা নেই। তাই দেশের কোথাও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না। আজ শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আফতাবনগরে মহান বিজয় দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

একটি স্বাধীন দেশ একদিনে আসেনি, ধাপে ধাপে অনেক ত্যাগের মধ্য দিয়ে এসেছে। যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার তুলনা শুধু তাঁকে (বঙ্গবন্ধু) দিয়েই হয়। তার নেতৃত্বে কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি তা বিশ্বের মানুষ জানে। তিনি সাড়ে তিন বছরেই দেশকে শূন্যের ঝুড়ি থেকে দাঁড়ানোর চেষ্টা করেন। আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে। এখনো যারা পালিয়ে আছে, তাঁদের খুঁজে বের করা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশানের উপ পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো. আলমগীর হোসেন ঢালী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম