ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

দেশের ছয় বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২২,  1:09 PM

news image

ভয়াবহ বন্যায় ভাসছে সিলেটসহ হাওড়াঞ্চল। ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও থইথই পানিতে পুরো জনপদ। পানিবন্দি লাখ লাখ মানুষকে উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরাও। সিলেটের পাশাপাশি উত্তরাঞ্চলেও বন্যার তীব্রতা বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ছয় বিভাগে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সাথে অন্য দুই বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মো. ছানাউল হক মন্ডল। ছানাউল হক মন্ডল গণমাধ্যমকে বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। আর খুলনা ও রংপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তিনি বলেন, আমরা গতকাল (শুক্রবার) সন্ধায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছি। সেই পূর্বাভাস আপাতত অব্যাহত থাকবে।

আজকে সন্ধ্যায় ভারী বর্ষণ নিয়ে আপডেট পূর্বাভাস দেওয়া হবে। আগামী তিন থেকে চার দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের অঞ্চল এবং পরিমাণ কিছুটা কমে আসতে পারে। তিনি আরও বলেন, আজ দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দীপে ২৩৮ মিলিমিটার। এরপর ২০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়, সীতাকুণ্ডে রেকর্ড করা হয়েছে ১৮৮ মিলিমিটার এবং ময়মনসিংহে রেকর্ড করা হয়েছে ১৮৭ মিলিমিটার। আমাদের সব স্টেশনেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে দেশের উজানে ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারি বৃষ্টি আরও বাড়তে পারে। এরই মধ্যে শুরু হওয়া বৃষ্টির কারণে উজানের নদ–নদীগুলোর পানি বাড়ছে। নতুন করে বৃষ্টি বেড়ে বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করতে পারে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে উত্তরাঞ্চলের ১৪টি জেলায়ও বন্যা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র অববাহিকার কুড়িগ্রাম দিয়ে বন্যার পানি প্রবেশ করে তা আরও সামনে এগিয়ে আসছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও পাবনায় বন্যার পানি প্রবেশ করতে পারে। আর তিস্তা অববাহিকার কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে বন্যা শুরু হতে পারে। এছাড়া পদ্মা নদীর পানি বেড়ে একই সময়ে দেশের মধ্যাঞ্চলের চারটি জেলায় বন্যা শুরু হতে পারে। পদ্মার মূল নদী গঙ্গার উজানে ভারি বৃষ্টি শুরু হয়েছে। ফলে শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও ফরিদপুরে নিম্নাঞ্চলে বন্যা শুরু হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম