ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহ্বান প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২২,  2:25 PM

news image

পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে নিজেদের দেশের কল্যাণে উৎসর্গ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করি।’ শেখ হাসিনা ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সবার সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলতেও সবার প্রতি অনুরোধ জানান। প্রধানমন্ত্রী ‘সকলেই সুস্থ ও নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে তার ভিডিও বার্তা শেষ করেন। শনিবার  (৯ জুলাই) রাতে ভিডিওবার্তাটি প্রকাশ করা হয়। সূত্র: বাসস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম