ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৩,  11:23 AM

news image

দেশের আরও ১২ জেলা এবং ১২৩ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে ২১ জেলা ও ৩৩৪ উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হলো। বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২২ হাজার ১০১ পরিবারকে ঘর বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না। ভূমিহীন মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠির আবাসন ব্যবস্থাও করেছে সরকার। শেখ হাসিনা বলেন, ভূমিহীন ও গৃহহীন যারা জমিসহ ঘর পেয়েছেন তাদের পরিবার উন্নত জীবনও পাবেন। নতুন করে যে ১২ জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো: মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি। আশ্রয়ণসহ অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন। বিশ্বের বৃহত্তম সরকারি এ পুনর্বাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ঠিকানা পেয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। ভূমিহীনমুক্ত হয়েছে দেশের ২১ জেলার ৩৩৪ উপজেলা। দেশের সব উপজেলার প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২৪ হাজার একর জমি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম