ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৩,  10:19 PM

news image

স্বর্ণের দাম দেশের ইতিহাসে নতুন রেকর্ড ছুঁয়েছে। জুয়েলারি দোকান মালিকরা ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছেন। রোববার থেকে তারা স্বর্ণের নতুন দাম ভরিপ্রতি এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছেন। গত ৫ নভেম্বর স্বর্ণের দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হয়েছিল এক লাখ চার হাজার ৬২৬ টাকা। এই দাম ছিল সর্বোচ্চ। গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বার্তায় বলা হয়, সমিতির মূল্য ও মূল্য মনিটরিং সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাইয়ে দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ও দেশের বাজারে স্বর্ণের সরবরাহে অস্থিরতার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে স্বর্ণের দাম বাড়ছে। বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ আমদানি না করলেও এর দাম সাধারণত আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে। দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ টন থেকে ৪০ টন। তবে চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হয় চোরাচালান ও বিদেশ থেকে আসা যাত্রীদের আনা স্বর্ণের মাধ্যমে। যারা ব্যাগেজ রুলের আওতায় নিয়ে আসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম