ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোনো বল প্রয়োগ করা যাবে না: সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  1:57 PM

news image

নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোনো বল প্রয়োগ করা যাবে না। তবে করার মতো পরিস্থিতি হলেও তা অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে এবং সম্ভব হলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’ আজ সোমবার দুপুরে সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, ‘বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সেনাবাহিনী। সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে চায়। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী ব্যস্ত রয়েছে এবং দেশের শান্তির জন্যই কাজটি করে যেতে হবে।’ ‘আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি কাজটি শেষ করে সেনানিবাসে ফিরে আসব, তবে কাজটি দীর্ঘায়িত হচ্ছে’ - উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘যদিও সেনাবাহিনী বহুদিন ধরে কাজটি করে যাচ্ছে। তবে অত্যন্ত ধৈর্য এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটি সম্পন্ন করতে হবে। কারণ দেশ ও জাতির জন্য এই সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘যতদিন না নির্বাচিত সরকার পাই, ততদিন দেশে জাতির কল্যাণে নিয়োজিত থাকতে হবে। দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে ধৈর্যের সঙ্গে কাজটি করে যেতে হবে।’ ইন এইড টু সিভিল পাওয়ারে নিয়োজিত থাকাকালীন কোনো ধরনের বিশৃঙ্খল কাজ করা যাবে না- সে বিষয়ে সতর্কতা বজায় রাখার পাশাপাশি তা নজর রাখার বিষয়ে গুরুত্ব দেন সেনাপ্রধান। এ সময় সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারলে দেশের শান্তির শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন বলেও জানান তিনি।  এর আগে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেনাপ্রধান নিজে ফায়ারিংয়ে অংশ নেন।পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তেত্রিশ পদাতিক ডিভিশন। আর রানারআপ হয়েছে সাত বিগ্রেড ডিভিশন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম