ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশীয় ব্যাটারদের প্রশংসায় সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  5:08 PM

news image

বিপিএলের নবম আসর আর সাকিব আল হাসান গেঁথে গেছেন একই সুতোয়। আসর শুরুর আগে কড়া সমালোচনা, সেই নিয়ে বিতর্ক। খেলা মাঠে গড়িয়েছে, সাকিবের থামাথামি নেই। ব্যাট হাতে পারফর্ম করেছেন, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন। কেবল নেতিবাচকতা ছড়িয়ে আসা সাকিব এবার নরম করলেন সুর। বিপিএল নিয়ে বাংলাদেশি ভক্তদের আক্ষেপ থাকে, সব আলো কেড়ে নেন বিদেশিরা। এবার যেমন দুই সেঞ্চুরির দুটোই এসেছে বিদেশিদের ব্যাটে। তবে, শতকের দেখা না পেলেও বিপিএলে ভালো করছেন স্থানীয় তরুণরা। ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করছেন তৌহিদ হৃদয়, জাকের হাসান, জাকির আলি, রনি তালুকদাররা। টানা তিন ম্যাচে ফিফটি করেছেন সিলেটের ব্যাটার তৌহিদ। ১৯৫ রান নিয়ে আছেন সবার শীর্ষে। এ ছাড়া ছন্দে আছেন সিলেটের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ৪ ম্যাচে এক ফিফটিতে ১৬৭ রান নিয়ে দুইয়ে অবস্থান শান্তের। সেরা পাঁচে আছেন আরেক বাংলাদেশি রনি তালুকদার। রংপুর রাইডার্সের এই ব্যাটার ২ ম্যাচে ১ অর্ধশতকসহ করেছেন ১০৭ রান। টি-টোয়েন্টি রানের খেলা। ব্যাটসম্যানদের ব্যাটে রান আছে, আসরও জমে উঠেছে। মোটামুটি ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সবকিছু নিয়ে সাকিব আল হাসান বললেন, 'এবারের আসরের বছর পিচ বেশ ভালো। মিরপুরে এমন পিচ পাওয়া অপ্রত্যাশিত। এমন পিচের জন্য কিউরেটরের প্রশংসা করতেই হবে। ভালো পিচের কারণে এত বেশি রান হচ্ছে। সবচেয়ে ভালো দিক হলো, আমাদের স্থানীয় খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে পারছে। রান পাচ্ছে। মাঠের খেলাও খুব রোমাঞ্চকর হচ্ছে।' ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। এটি আয়োজনের মূল উদ্দেশ্য থাকে স্থানীয়রা যেন উঠে আসতে পারে। চলতি আসরে এখন পর্যন্ত এই জায়গাটায় ক্রিকেটার নিজেদের মেলে ধরতে পারছে। যা অব্যাহত থাকলে ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম