ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

দেশবিরোধী একটি অপশক্তি নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২৪,  6:25 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী একটি অপশক্তি নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা নির্বাচন, শান্তি ও উন্নয়নের বিরোধীতায় লিপ্ত। সারাদেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুরতে হবে। তিনি বলেন, গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক জঙ্গিবাদিরা আঘাত করতে চাইছে তাদেরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অবৈধভাবে ক্ষমতা দখল ও জঙ্গিবাদ বন্ধ করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছে। গণতান্ত্রিক সরকার স্থিতিশীল ছিল বলেই দেশে উন্নয়ন হয়েছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র আছে। নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর ষড়যন্ত্র রয়েছে। উপজেলা নির্বাচনে সবাইকে ভোটাধিকারের প্রয়োগের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বড় বড় কথা বলে। তারা শেখ হাসিনাকে ২০ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হত্যার হুমকি ছিল। দেশর সংবিধান, আইনের শাসন, অধিকার যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম