ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী আওয়ামী দোসর সাজ্জাদ মুহুরী সেচ প্রকল্পের টাকা লুটেপুটে কোটিপতি বোরকা পরে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছে জামায়াত: মাহদী আমিন মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি : জামায়াত আমির বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে ব্যাপক লুটপাট হয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  3:01 PM

news image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। ৫৬০টি মসজিদ করা হয়েছে। একটি মসজিদ তৈরিতে ১৬-১৭ কোটি টাকা খরচ হয়েছে। সেই মসজিদ পাড়ার লোকেরা করে ৩ কোটিতে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, দেশের খনিজ আহরণে বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে। ভগ্নদশায় থাকা অথর্নীতিকে ৬ মাসে অন্তবর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলে দাবি করেন তিনি। প্রেস সচিব বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এই খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি।

বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই। তিনি অভিযোগ করেন, দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। ৫৬০টি মসজিদ করা হয়েছে। একটি মসজিদ তৈরিতে ১৬-১৭ কোটি টাকা খরচ হয়েছে। সেই মসজিদ পাড়ার লোকেরা করে ৩ কোটিতে। এটা জনগণের টাকার অপচয় করা ছাড়া কিছু নয়। রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলে জানান শফিকুল আলম। শফিকুল আলম বলেন, ব্যাংকের টাকা চুরি হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নিজের জন্য টানেল হয়েছে। দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল,

ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারের মতো হাতে কিছু টাকা পেয়েছি তা বাজে কাজে ব্যবহার হয়েছে। অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। বাজেটের বড় অংশ বৈদেশিক ঋণ পরিশোধে যাচ্ছে। বিগত সরকারের নেয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভালো করার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু অপরাধের পরিমাণ বেড়েছে। যত দ্রুত সময়ে পারা যায় পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। আশা করি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম