ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

দেশকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  8:03 PM

news image

দেশকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর ১টায় সুধী সমাবেশে এই ঘোষণা দেন তিনি। এর আগে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত দেশের সর্ববৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ১১টা ৪৮ মিনিটে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ১০টা ৪২ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১১টা ১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে ২০০ নৌকা প্রদর্শনী করে পতাকা নেড়ে অভিবাদন গ্রহণ করেন শেখ হাসিনা। এসময় এ নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবন বৈচিত্র্য। 

নৌকায় গান পরিবশেনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এসময় প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান। এছাড়া প্রধানমন্ত্রীকে তার মোবাইল থেকে নৌকা প্রদর্শনীর দৃশ্য ধারণ করতে দেখা যায়।  সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ১০০ নৌকা ছিল পালতোলা, ১০০ নৌকায় ছিল প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন এবং বাকি ২০টি নৌকায় ছিল নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রং বেরংয়ের পোশাকে ৪ জন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।  পরে প্রধানমন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আয়োজিত এক সুধী সমাবেশে অংশগ্রহণ করেন। এই সুধী সমাবেশ থেকেই প্রধানমন্ত্রী সারা দেশে শতভাগ বিদ্যুৎতায়নেরও ঘোষণা দিবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম