ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

দেশকে ধ্বংস করার জন্য দুই রাজনৈতিক দল চেষ্টা করছে : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৩,  8:02 PM

news image

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য দুই থেকে তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সেসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্নভিন্ন করে দিবে। আপনারা শক্তি হিসেবে আমাদের সঙ্গে কাজ করবেন, এটাই আমার বিশ্বাস। একমাত্র শেখ হাসিনার আমলে উন্নয়ন সম্ভব। মঙ্গলবার (২ মে) নির্বাচনী প্রচারণায় পথসভায় শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কথা বলেন তিনি। আনিসুল হক বলেন, বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে ঘর দিচ্ছে। আপনারা যদি তার হাতকে শক্ত করে এবং নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম