ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি-জামায়াত: নানক

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  2:28 PM

news image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র বিএনপি-জামায়াত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা লাশ চায়, লাশের রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু যতই ষড়যন্ত্র করুক কোন লাভ নেই নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা তাদের নেই। বৃহস্পতিবার (২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদের, জাতীয় প্রেসক্লাবের সামনে যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০২২ সালে দাঁড়িয়ে বিএনপি-জামাত ৭৫ এর স্বপ্ন দেখে। '৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার' এই স্লোগান দিয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। তিনি জানান, বাংলাদেশে আর কোনও দিন ৭৫ ঘটতে দেয়া হবে না। বিএনপি নেতারা ষড়যন্ত্রের পথে না গণতন্ত্রের পথে হাঁটবেন সে সিদ্ধান্ত নিতে বলেন তিনি। আরও বলেন, গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে মানতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যথাসময়ে নির্বাচন হবে।নানক বলেন, পদ্মাসেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিলো শেখ হাসিনা সে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে আগামী ২৫ তারিখ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করবেন। দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম