ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দেমিরালের উদযাপন নিয়ে অনুসন্ধান করবে উয়েফা

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৪,  5:02 PM

news image

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল উদযাপনের সময় ‘অনুপযুক্ত আচরণ’ করার অভিযোগ উঠেছে তুরস্কের মেরিহ দেমিরালের বিরুদ্ধে। যা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ইউরোতে গত মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তুরস্ক। দুই অর্ধে দলের দুটি গোলই করেন ডিফেন্ডার দেমিরাল।ম্যাচের ৫৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করার পর উদযাপনের সময় দুই হাত দিয়ে একটি প্রতীক তৈরি করতে দেখা যায় দেমিরালকে। যা তুরস্কের উগ্র-জাতীয়তাবাদী সংগঠনের সঙ্গে সম্পর্কিত। যারা ‘গ্রে উলভস’ নামে বেশি পরিচিত। উয়েফা বুধবার (০৩ জুলাই) নিশ্চিত করেছে, দেমিরালের বিরুদ্ধে তদন্তের জন্য একজন ইন্সপেক্টর নিয়োগ দিয়েছে তারা। কবে নাগাদ এই তদন্ত শেষ হতে পারে, সেটা উল্লেখ করা হয়নি।  দোষী সাব্যস্ত হলে নিষিদ্ধ হতে পারেন বা জরিমানা করা হতে পারে দেমিরালকে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার বার্লিনে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে তুরস্ক। এর আগে, ২০১৯ সালে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর সময় খেলার মাঝেই একসঙ্গে সামরিক স্টাইলে স্যালুট দেওয়ার জন্য তিরস্কার করা হয়েছিল তুরস্কের ১৬ খেলোয়াড়কে। ওই দলের একজন ছিলেন দেমিরালও। ‘গ্রে উলভস’ গ্রুপকে ফ্রান্সে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অস্ট্রিয়ায় ‘গ্রে উলফ স্যালুট’ ব্যবহার নিষিদ্ধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম