ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দূষিত শহরের তালিকায় আবরও শীর্ষে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৩,  4:31 PM

news image

বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৫৬। বায়ুর মান বিচারে এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এদিন বায়ুর মানে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫২। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানেরই আরেকটি শহর করাচি। দূষণ সূচকে শহরটির স্কোর ১২১।এ ছাড়া চতুর্থ ধাপে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। পঞ্চম অবস্থানে চিলির সান্তিয়াগো এবং ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম