ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

দুর্নীতি সব সেক্টরেই আছে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৪,  7:15 PM

news image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সব সেক্টরেই আছে। তবে দুর্নীতি যে-ই করুক না কেন, সরকার জিরো টলারেন্স। বুধবার (২৬ জুন) সকালে বিদেশফেরত যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের সুবিধা দিতে এই বাস সার্ভিস চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিআরটিসির দুটি বাস চলবে। পরে আরও দুটি যুক্ত হবে। ওবায়দুল কাদের বলেন, আমি মনে দুর্নীতির বিরুদ্ধে করি দুদক আছে। দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স। দুদকের দুর্নীতির তদন্ত করার অধিকার রয়েছে। এখানে সরকার তাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম