ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে ভোগাচ্ছেন নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২২,  4:31 PM

news image

লে ওভালে দুর্দান্ত করেছেন বাংলাদেশের বোলাররা। মূলত জয়ের পথটা দেখিয়েছেন তারাই। কিন্তু ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টেই উল্টো রূপ দেখছেন বাংলাদেশি পেসাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে তাসকিন-ইবাদতকে ভোগাচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। প্রথম টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠতে না পা ল্যাথাম এই ম্যাচে এরই মধ্যে নিজের ব্যক্তিগত স্কোর দেড়শ ছাড়িয়ে গেছেন। হ্যাগলি ওভালের সবুজ ঘাসের উইকেটে যে কোনো দলই টস জিতলে বোলিং নেয়। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও তাই করেছিলেন। গুরুত্বপূর্ণ কন্ডিশনে টস জিতে নিয়েছিলেন বোলিং। কিন্তু শুরুর দুই সেশনে বোলিংয়ের সুবিধা মোটেই নিতে পারল না বাংলাদেশ। উল্টো দাপট দেখিয়ে সেঞ্চুরি তুলে নিলেন টম ল্যাথাম। সঙ্গে ৫৪ রানের দারুণ ইনিংস উপহার দিয়ে ফিরেছেন ওপেনার উইল ইয়ং।

দুই তারকার শুরুর জুটিতে প্রথম দিন দারুণ শুরু করেছে কিউইরা। বাংলাদেশের বোলারদের পরীক্ষা নিয়ে ক্রাইস্টচার্চে দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেনি। দুবার রিভিউ নিয়ে দুবারই বেঁচে গেছেন ল্যাথাম। প্রথম সেশনে ২৫ ওভারে মোট ৯২ রান তুলেছে কিউইরা। এরপর দ্বিতীয় সেশনেও ভালো ব্যাটিং করে তারা প্রথম দুই সেশনের পর তৃতীয় সেশনেও দারুণ যাচ্ছে কিউইদের। এরই মধ্যে রান আড়াইশ ছাড়িয়েছে। ডাবলের পথে হাঁটছেন ল্যাথাম। তাঁকে সঙ্গ দিচ্ছেন ডেভন কনওয়ে। তবে শুরুতে নামা ওপেনার উইল ইয়ংকে এই সেশনে বিদায় করতে পেরেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন তিনি। ১১৪ বল খেলে ৫ বাউন্ডারিতে ৫৪ রান করেছেন এই কিউই ওপেনার। অথচ সমীকরণটা উল্টো হতে পারত। কারণ এই ভেন্যুতে প্রথম দিনে ব্যাটিং করা খুব কঠিন। আগের সাত টেস্টে প্রথম ইনিংসে অর্ধশত রানের উদ্বোধনী জুটি ছিল না একটিও। এবার এই কঠিন কন্ডিশনে শুরুতেই ১৪৮ রানের চমৎকার ইনিংস উপহার দিয়েছেন দুই কিউই তারকা ল্যাথাম ও ইয়ং। এটাই এই মাঠে শুরুর জুটিতে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ল্যাথাম ও হ্যামিশ রাদারফোর্ডের ৩৭ রানই ছিল এতদিন সর্বোচ্চ জুটি।

সংক্ষিপ্ত স্কোর (চা বিরতি পর্যন্ত) :

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৪ ওভারে ২০২/১ (ল্যাথাম ১১৮*, ইয়াং ৫৪, কনওয়ে ২৬*; তাসকিন ১৭-৫-৫০-০, শরিফুল ১৩-৪-৩০-১, ইবাদত ১৪-১-৭৮-০, মিরাজ ১০-১-৪৪-০)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম