ঢাকা ১০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির ১৬৯ কিমি বেগে আঘাত হেনেছে ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৬০ শতাংশ এলাকা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: রাজধানীর বিভিন্ন সড়কে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৬,  11:06 AM

news image

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।


কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে। সদস্যসচিব করা হয়েছে দলের আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

 

শুক্রবার (৯ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও রমেশ দত্ত।

 

এছাড়া কমিটিতে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম