ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

দুর্গাপূজাকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  7:50 PM

news image

শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। সোমবার (৩ অক্টোবর) দুপুরে বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এম খুরশীদ হোসেন বলেন, গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। তারপরও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যেকোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাব প্রস্তুত। তিনি বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্যোশাল মিডিয়ায় গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। র‌্যাব ডিজি বলেন, হিন্দু সাম্প্রদায়িকের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, ডাকাতি, চুরিসহ যেকোনা ধরনের সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে। এ সময় র‍্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের পরামর্শ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম