ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

দুমকীতে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২৩,  3:31 AM

news image

দুমকী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে বৃষ্টির মধ্যে চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে রহমান চৌকিদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার(২১ মার্চ) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমান চৌকিদার কালাম চৌকিদারের সেজ ভাই। মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলের বৃষ্টির সময় চরে গরু আনতে গিয়েছিলেন রহমান চৌকিদার। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম