NL24 News
২৭ অক্টোবর, ২০২২, 3:25 PM
দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী, দুমকি উপজেলা , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় গতকাল ২৭ অক্টোবার, বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের আনন্দ মিছিল শুরু করে দুমকি নতুন বাজার চত্বরে এসে পুলিশের বাধায় মিছিল পুনরায় উপজেলা বিএনপি কার্যালয় এসে আলোচনা সভা করেন,দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জনাব মোঃ জসিম উদ্দিন হাওলাদারে সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব মোঃ সাইফুল আলম মৃধা, জাহিদুল হক হাওলাদার, তারেক খান, খালেক হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের যুগ্ন আহবায়ক সামিম হাওলাদার, জসিম উদ্দিন( সম্ভু) হাবিবুর রহমান নান্নু, সহিদুল ইসলাম (সহিদ সরদার), সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, সভা পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব রিপন শরীফ, সিনিয়ার যুগ্ন আহবায়ক জাকির হাওলাদার, বক্তারা যুবদলে প্রতিষ্ঠা বার্ষিকীতে আঙ্গিকার করেন আগামি ৫ তারিখের বরিশালে বিএনপির গন সমাবেশ কে সফল করার লক্ষে যে কো মূল্যের বিনিময়ে সফল করবেন এবং প্রয়োজনে পায়ে হেটে গিয়ে সমাবেশ সফল করবেন।