ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

দুবাইয়ে ভারতের বাড়তি সুবিধা নয়, বরং ক্ষতিই হচ্ছে: সৌরভ গাঙ্গুলি

#

স্পোর্টস ডেস্ক

০৯ মার্চ, ২০২৫,  11:11 AM

news image

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আসর শুরু হবার অনেক আগে থেকেই সমালোচনার শেষ ছিল না। যার মধ্যে একেবারে শীর্ষে উঠে আসে ভারতের পাকিস্তান যেতে না চাওয়া প্রসঙ্গ। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজক পাকিস্তান। অথচ, পাকিস্তান কিংবা অন্য কোথায় না গিয়ে একমাত্র দুবাইয়ে নিজেদের ম্যাচগুলো খেলছে ভারত।

বাকি দলগুলো যেখানে টানা সফরে ক্লান্ত সেখানে একই ভেন্যুতে ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে রোহিত শর্মার দল। এখন অপেক্ষা আজকের ফাইনালের। এমন পরিস্থিতিতে একটা বড় অংশের অভিযোগ, আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। যে কারণে আসরে সাফল্য পাচ্ছে তারা। বিষয়টি নিয়ে নাসের হুসাইন, মাইক আথারটনদের মতো কিংবদন্তিদের থেকে শুরু করে এ যুগের রাসি ভ্যান ডার ডুসেন ও দ্বিতীয় সেমিফাইনালের পর তো ডেভিড মিলারও এক হাত নিয়েছেন ভারতকে।

ভারতের বাড়তি সুবিধা নিয়ে যখন আলোচন-সমালোচনা তুঙ্গে, সৌরভ গাঙ্গুলি বইয়ে দিলেন উল্টো হাওয়া। সাবেক ভারতীয় অধিনায়কের মতে, পাকিস্তান সফরে গিয়ে ব্যাটিং স্বর্গ উইকেটগুলোয় খেলতে পারলে ভারতীয় ব্যাটসম্যানরা খুশিই থাকত। কিন্তু বাস্তবতার কারণেই দুবাইয়ে খেলতে হচ্ছে তাদের, যেখানে চ্যালেঞ্জ বরং বেশি। ভারতীয় দল পাকিস্তানে না যাওয়াতেও ভুল কিছু দেখছেন না ভারতের সাবেক বোর্ড প্রধান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতর প্রথম দুই আসরের অধিনায়ক সাবেক এই ব্যাটসম্যান ট্রেইলব্লেজার্স স্পোর্টস কনক্লেভকে বললেন, ভারত বাধ্য হচ্ছে দুবাইয়ে খেলতে।

“কিসের পছন্দ? ভারত তো নিজেদের ইচ্ছায় সব ম্যাচ দুবাইয়ে খেলতে রাজি হয়নি! তারা পাকিস্তানে যেতে পারছে না, ভারতের সরকার অনুমতি দিচ্ছে না। এজন্য খেলতে হচ্ছে (দুবাইয়ে)। এটা তো ভারতীয় দলের হাতে নেই। ব্যাপারটি তো এমনই।”

গত দুটি বৈশ্বিক আসরে ভারত প্রচুর ভ্রমণ করতে হয়েছে এবং তার পরও তারা একটি চ্যাম্পিয়ন হয়েছে, আরেকটিতে রানার্স আপ, সেটিও মনে করিয়ে দিলেন সৌরভ। ২২ বছর আগের বিশ্বকাপে ইংল্যান্ডের পদক্ষেপও মনে করিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম শিরোপাজয়ী নেতা।

“ভারত দেশের মাঠের বিশ্বকাপে ৯টি ভিন্ন শহরে খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ৮টি (আদতে ৫টি) ভিন্ন শহরে খেলে। ভারত দুবাইয়ে খেলার কোনো ব্যাপার এখানে নেই।”

“আমার মনে আছে, ২০০৩ বিশ্বকাপে অধিনায়ক ছিলাম আমি, তখন জিম্বাবুয়েতে সফরে যায়নি ইংল্যান্ড। তারা জিম্বাবুয়েকে পয়েন্ট দিয়ে দিয়েছে, কারণ সেখানে গিয়ে খেলবে না। কাজেই সব দেশেরই নিজস্ব ধরন আছে সবকিছুর এবং আমার মনে হয়, পাকিস্তান সফরে না যাওয়ায় ভারতীয় দল ও সরকারের কোনো ভুল এখানে নেই।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম