ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দুপুরে মাঠে নামছে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস

#

স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  6:01 PM

news image

বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে আজ (সোমবার) নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে, পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইছে প্রথম জয় তুলে নিতে। হায়দ্রাবাদের রাজীবগান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দাপুটে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচও ধরে রাখার আশা নিউজিল্যান্ডের। প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও হালকাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপসরা। ডাচদের হারিয়ে সেমির পথে নিজেদের নিরাপদ রাখতে চায় কিউই বাহিনী। প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে দলটি। জোড়া সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। ম্যাট হেনরি, মিচেল স্যান্টনাররাও আলো ছড়িয়েছেন বল হাতে। অন্যদিকে ডাচদের বিপক্ষেও অধিনায়ক কেইন উইলিয়ামসনকে পাবে না নিউজজিল্যান্ড। তবে ফিরবেন লকি ফার্গুসন ও টিম সাউদি। প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে। তবে ম্যাচটিতে হারলেও বাবর আজমদের বেশ ভুগিয়েছে ডাচ বোলাররা। ফলে দ্বিতীয় ম্যাচে চমক দেখানোর লক্ষ্য তাদের। যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত ওয়ানডেতে দুদলের দেখা হয়েছে চারবার। এর মধ্যে সবকটিতেই জিতেছে নিউজজিল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম