ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৫,  5:07 PM

news image

জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুর ২টায় গণভবনে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এদিকে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে আজ। অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে এ উপলক্ষ্যে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম