ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৪,  11:16 AM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। এ সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তাঁর আগমন উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। দুই দিনের সফরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহাপাঠ করবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজাড়িত টুঙ্গিপাড়া জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করবেন এবং সেখানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, টুঙ্গিপাড়া পৌরমার্কেট পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর উসবমুখর ও নিরাপদ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুঙ্গিপাড়ায় শুক্রবার রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম