ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

দুদক কর্মকর্তা শরীফ ইস্যুতে চিঠি নয়, রিট করতে বললেন হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২২,  7:16 PM

news image

বেশ কিছু অনিয়মের অভিযোগের তদন্ত করে খবরে আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের ঘটনায় চিঠি নয়, রিট করতে বললেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ শরীফ উদ্দিনকে এ মৌখিক আদেশ দেন।  নানাভাবে হয়রানি, বদলির পর শেষপর্যন্ত চাকরি হারান চট্টগ্রামের সাবেক দুর্নীতি দমন কমিশনের আলোচিত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। গত ১৬ ফেব্রুয়ারি সংস্থার চেয়ারম্যানের পক্ষে মানবসম্পদ বিভাগের পরিচালক মনিরুজ্জামান বকাউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে জনস্বার্থে তাকে অব্যাহতির কথা জানানো হয়। যা কার্যকরও হয় বুধবার থেকে।শরীফের সর্বশেষ কর্মস্থল ছিল পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন কার্যালয়। তিনি ছিলেন উপ-সহকারী পরিচালক। গেল বছরের ১৬ জুন চট্টগ্রাম থেকে তিনি সেখানে বদলি হন। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একাধিক মহলের রোষানলে পড়েছেন শরীফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম