ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দুদকের সেই শরীফ এখন দোকানদার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২২,  9:21 PM

news image

কিছু দিন আগেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ছিলেন দেশের আলোচিত শরীফ উদ্দিন। বর্তমানে তিনি চট্টগ্রাম ষোলশহর স্টেশনের প্ল্যাটফর্মে একটি কনফেকশনারি দোকানদার। রোববার (৬ নভেম্বর) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে রোহিঙ্গা এনআইডি জালিয়াতি, কক্সবাজারের বড় বড় প্রকল্পের দুর্নীতিসহ চাঞ্চল্যকর তথ্য বের করে এনেছিলেন তিনি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলার পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তারও করেছিলেন। বর্তমানে কোথাও চাকরি না পেয়ে সেই শরীফ উদ্দিন এখন ভাইয়ের দোকান সামলাচ্ছেন। শরীফ উদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি)। জানা গেছে, উপ-সহকারী পরিচালক হিসেবে শরীফ উদ্দিন প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন। এ মামলার পরপর ওই বছরের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এর আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে শরীফ উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার বউ-বাচ্চা আছে। বর্তমানে আমি অসুস্থ। গত নয় মাস ধরে আমার চাকরি নেই। দুর্নীতি যদি করতাম, তাহলে বসে বসে খেতে পারতাম। জীবনের প্রয়োজনে ভাইয়ের দোকানের ক্যাশে বসে সংসার চালাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম