দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, 4:03 PM
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, 4:03 PM
দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত
কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মধ্যকার মারামারি থামাতে গিয়ে তাদের কিল-ঘুষিতে শাকিব (৩৫) নামে এক সহকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদিনগর ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, তিনি ওই ভবনে রাজ মিস্ত্রির কাজ করতেন। ঘটনার পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। জানা গেছে, নিহত শাকিবের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেক গ্রামে। তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় থাকতেন। হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মুনছুর আলী জানান, তারা ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে ভবনের তিন তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কাজের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি বেধে গেলে শাকিব তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। এসময় তাদের কিল-ঘুষি খেয়ে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন। পড়ে হাসপাতালে তার মৃত্যু হয়।