ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক

দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ

#

স্পোর্টস ডেস্ক

১৯ মে, ২০২৩,  8:35 PM

news image

প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ের পর রেফারি পল টিয়েরনির সমালোচনা করায় শাস্তি পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। টাচলাইনে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিভারপুল কোচকে। একই সঙ্গে ক্লপকে ৭৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে। লিগে আগামী রবিবার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না এই জার্মান কোচ। তার দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা অবশ্য ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে চলতি লিগে দলের শেষ ম্যাচে সাউথ্যাম্পটনের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন তিনি। গত মাসে টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ গোলে জেতে লিভারপুল। ৯৪তম মিনিটে জয়সূচক গোলের পর উদযাপনের সময় দৌড়ে চতুর্থ অফিশিয়ালের সামনে গিয়ে কিছু একটা বলেন ক্লপ। এজন্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, তাদের নিয়ে হয়তো কোনো ‘সমস্যা’ আছে ইংলিশ রেফারি টিয়েরনির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম