ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় আজ ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৪,  11:37 AM

news image

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় উভয় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জের কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী পরিবহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসের যাত্রী শীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এ সময় উভয় বাসের ১২ জন যাত্রী কম-বেশি আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর দুই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। পরিবহন দুটিকে জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম