ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের চুক্তিতে নতুন ঠিকানায় সুয়ারেস

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩,  4:43 PM

news image

নতুন ঠিকানা বেছে নিয়েছেন লুইস সুয়ারেস। ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে উরুগুয়ের তারকা স্ট্রাইকার যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। ৩৫ বছর বয়সী ফুটবলারের সঙ্গে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির কথা শনিবার বিবৃতি দিয়ে জানায় ক্লাবটি। আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদে নিজের ছাপ রেখে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে শৈশবের ক্লাব নাসিওনালে ফেরেন সুয়ারেস। এই যাত্রায় দলটির হয়ে তিন মাসের অধ্যায়ে উরুগুইয়ান চ্যাম্পিয়নশিপ জিতে গত অক্টোবরে ক্লাবকে বিদায় জানান তিনি। দলটির জার্সিতে দ্বিতীয় মেয়াদে ১৬ ম্যাচে তিনি গোল করেন ৮টি। কাতার বিশ্বকাপে দেশের তিন ম্যাচেই খেলেন সুয়ারেস। তবে কোনো গোল তিনি করতে পারেননি। উরুগুয়ে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। পোর্তো আল্লেগ্রের দল গ্রেমিও নতুন বছরে প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জানুয়ারি, রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইসের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম