ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা ইপিআই টিকা বিতরণে চরম সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা একদিনে ১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন করল সরকার আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই

দুই দিন পেরুতেই আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  10:51 AM

news image

দুই দিন বিরতি দিয়ে আবার বায়ুদূষণের শীর্ষ উঠে এসেছে ঢাকা। আজ বৃহস্পতিবার বায়ুদূষণে প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। এর আগে গত সোমবার শীর্ষ অবস্থানে ছিল।  আজ সকাল সাড়ে আটটায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২২৫। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি অস্বাস্থ্যকর। আজ এ সময় এ তালিকায় ঢাকার পরই আছে পাকিস্তানের শহর লাহোর (১৯৫)। একিউআই স্কোরে আজ সকাল সাড়ে আটটায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ভারতের মুম্বাই (১৮০)। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভারতেরই আরেক শহর দিল্লি।

পোল্যান্ডের শহর ক্রাকোও আছে পঞ্চম স্থানে, স্কোর ১৭৬। এরপরই আছে মঙ্গোলিয়ার উলান বাটোর (১৬৪) ও পোল্যান্ডের রোকলো (১৬০)। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম