ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

দুই দলের সমাবেশ : ঢাকার বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তাব্যবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৩,  3:55 PM

news image

রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এই দুই দলের সমাবেশকে কেন্দ্র করে পল্টন ও গুলিস্তানের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার মালিবাগ, কাকরাইল, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড়, গুলিস্তান, দৈনিক বাংলা মোড় এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। এসব এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিগুলো বিশ্লেষণ করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রয়োজনীয় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হয়েছে। ড্রোন দিয়েও সমাবেশ এলাকা মনিটরিং করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি এপিবিএনসহ অন্যান্য সংস্থাও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে। বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে। সব সংস্থার সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বেলা ১২টার দিকে মালিবাগ, মৌচাক মোড় এবং শান্তিনগর এলাকায় পুলিশ সদস্যদের সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় শান্তিনগর মোড় থেকে কাকরাইলের দিকের রাস্তায় যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। দুপুরে মৎস্য ভবন এলাকায় পুলিশ সদস্যদের পাশাপাশি বেশ কয়েকটি পুলিশের গাড়ি অবস্থান করছিল। সেখানে একটি সাঁজোয়া যানও দেখা গেছে। প্রেস ক্লাব, পল্টন ও দৈনিক বাংলা মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ সময় এসব এলাকায় যান চলাচল একেবারে কম ছিল। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার বেলা ২টায় ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন একই দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চসহ ৩৭টি দলও পৃথকভাবে সমাবেশ করবে। এদিকে, বেলা ৩টার দিকে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে যৌথভাবে সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম