ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ চালকের

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২২,  4:36 PM

news image

ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালিকান্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হাশেম (২৩) ও ভোলার চরফ্যাশন উপজেলার চরমন্ডল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় টাইলসবোঝাই ট্রাক ঢাকার দিকে এবং সিমেন্টবোঝাই ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। পথে নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় পৌঁছালে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিস ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে দুই চালকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি ভৈরব হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ।ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের বডি কেটে ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করি। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, নিহত দুই চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা হয়েছে বলে মনে হচ্ছে। দুটি ট্রাকই মালবোঝাই ছিল। নিহতদের পরিচয় পাওয়ার পর তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম