ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

দুই জঙ্গি ও সহযোগীরা নজরদারীতে, যেকোন সময় গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২২,  2:51 PM

news image

পুলিশের হাত থেকে ছিনতাই হওয়া দুই জঙ্গি ও তাদের সহযোগীরা নজরদারীতে আছে; যে কোন সময় গ্রেফতার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি জানান, ঘটনার মাস্টারমাউন্ড হচ্ছে জঙ্গি বরখাস্ত মেজর জিয়া। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবি প্রধান বলেন, ‘ঘটনার পরপরই মহানগর পুলিশের ডিবি, সিটিটিসি ও থানা পুলিশসহ বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন‌। তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সকল পয়েন্টে চেকপোস্ট বসায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছি।’ মুক্তমনা লেখক অভিজিত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও প্রকাশক দীপন হত্যা মামলার আসামি দুই জঙ্গীকে আদালত এলাকা থেকে রোববার ছিনতাই করে তাদের সহযোগীরা। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনার তৈরি হয়। ঘটনার ১ দিন পার হলেও কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ। তবে, আসামিরা পুলিশের নজরদারীতে আছেন এমনটা জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। ডিবি প্রধান বলেন, গতকালের ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির প্রতিটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া রাজধানীর সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। আইনজীবিরা নিরাপত্তা বিষয়ে ডিবি প্রধান বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডিএমপি কমিশনার নির্দেশনা দিয়েছেন কোর্টে যেন নিরাপত্তা জোরদার করা হয়। আসামি আনা-নেওয়ার ক্ষেত্রে যেন টহল জোরদার করা হয়। এদিকে, ছিনিয়ে নেয়া জঙ্গি ও তাদের সহযোগীদের আটক করতে ব্যাপকভাবে অভিযান চালানোর কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান জানান, দেশব্যাপী সবাইকে সতর্ক রাখা হয়েছে। এই ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় ২০ জনকে আসামি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম