ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

#

০৪ অক্টোবর, ২০২২,  10:55 PM

news image

ফয়জুল ইসলামঃ  ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।  মঙ্গলবার (৪ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদরপুর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭শত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়। এব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, আজ (মঙ্গলবার) সকাল থেকে শুরু করে আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদরপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে। আমরা আজকের অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী ছয়শত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। এসময় অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলো জব্দ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ। অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম