ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

দুই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৩,  4:05 PM

news image

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ অক্টোবর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগামী ৫ নভেম্বর এই দুই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনে সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। পরে ১ অক্টোবর এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে উপনির্বাচন সম্পন্ন করতে হয়। সেই হিসেবে এই দুই আসনে ২৮ ডিসেম্বরের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, উকিল আব্দুস সাত্তার ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু চলতি বছরের ২ জানুয়ারি বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর উপনির্বাচনে স্বতন্ত্র থেকে জয়লাভ করে ফের সংসদে আসেন তিনি। অন্যদিকে, এ কে এম শাহজাহান কামাল ১৯৭৩ সালে প্রথম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম