ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

দুই আসনেই হিরো আলমের মনোনয়ন বাতিল

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৩,  9:41 PM

news image

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া হিরো আলমের দুইটি মনোয়নপত্র বাতিল হয়েছে। রোববার  (৮ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি আগেরবার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। এবার আমি ১০০ পারসেন্ট ভুল করিনি। এরপরেও আমার  দুটো আসনেই মনোনয়ন বাতিল করা হলো। আমি আজকে রাতে ঢাকায় যাবো। আগামীকাল রিট করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম