ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দুইবার এগিয়েও জিততে পারল না মেসির মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  4:52 PM

news image

প্রায় ৬৮ হাজার দর্শকের ভিড় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। তাদের প্রায় সবারই মূল চাওয়া, লিওনেল মেসিকে চোখের সামনে খেলতে দেখা। অবশেষে ৬১তম মিনিটে মাঠে নামলেন আর্জেন্টাইন জাদুকর। তবে জাদু তেমন একটা তিনি দেখাতে পারলেন না এ দিন। তার দলও শেষ পর্যন্ত পারল না ম্যাচ জিততে। মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে মেসির মায়ামি। চোট কাটিয়ে আগের ম্যাচে ফিরেই দুই গোল করা মেসিকে এই ম্যাচে শুরুর একাদশে রাখেননি মায়ামি কোচ। এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে দলকে, এজন্যই কোচের এই সতর্কতা। মেসির দুই বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস ও জর্দি আলবাকেও দ্বিতীয়ার্ধে মাঠে নামান কোচ। চোটের কারণে খেলতে পারেননি আরেক তারকা সের্হিও বুসকেতস। তাদেরকে ছাড়াই আটলান্টার মাঠে প্রথমার্ধে এগিয়ে ছিল মায়ামি। ২৯তম মিনিট গোলটি করেন হন্ডুরাসের মিডফিল্ডার দাভিদ রুইস। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে জর্জিয়ান উইঙ্গার সাবা লবজানিদজের গোলে সমতায় ফেরে আটলান্টা। তিন মিনিট পরই লিওনার্দো কাম্পানার গোল আবার এগিয়ে দেয় মায়ামিকে। এর পরপরই মাঠে নামে মেসি। প্রতিপক্ষ দলের হলেও তুমুল উল্লাসে তাকে স্বাগত জানান আটলান্টার মাঠের দর্শকেরা। গত বছর মেসিকে দেখতেই ৭১ হাজারের বেশি দর্শক ছিল গ্যালারিতে। কিন্তু সেদিন তাদের আশা পূরণ হয়নি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচটিতে না খেলায়। এবার অন্তত পুরোপুরি হতাশা নিয়ে ফিরতে হয়নি এই দর্শকদের। মেসি মাঠে নামার একটু পরই তার একটি শট ঠেকিয়ে দেন আটলান্টা গোলকিপার। সুয়ারেস নামার পরপর গোল প্রায় করেই ফেলেছিলেন। তবে এবারও কোনোরকেম বাঁচিয়ে দেন আটলান্টার কিপার। দ্বিতীয়ার্ধে আটলান্টাও আক্রমণ করে বেশ কটি। দিন দফায় মায়ামিকে রক্ষা করেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। তবে শেষ রক্ষা হয়নি। ৮৪তম মিনিটে দলকে সমতায় ফেরান আলেক্সি মিরানচুক। ইতালিয়ান ক্লাব আতালান্দা থেকে এই মৌসুমেই আটলান্টায় আসা রুশ ফরোয়ার্ডের মেজর লিগ সকারে প্রথম গোল এটি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের সাত মিনিটেও আর গোল হরতে পারেনি কোনো দল। টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারায় মায়ামি। কোপা আমেরিকায় পাওয়া চোট কাটিয়ে গত শনিবারের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মেসি। সেদিন দুটি গোলও করেন তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। শনিবার আবার মেসিদের ম্যাচ নিউ ইয়র্ক সিটির বিপক্ষে। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মায়ামি, ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম