ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দুইজন সেঞ্চুরি করবে চিন্তাই করিনি: পাপন

#

স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  4:56 PM

news image

এশিয়া কাপে আফগানিস্তানকে উড়িয়ে দিলেও প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে হারের পর টুর্নামেন্টে টিকে থাকা নিয়েই ছিল সংশয়। যদিও এখন কাগজে কলমে টাইগারদের সুপার ফোর পুরোপুরি নিশ্চিত। এশিয়া কাপ শুরুর পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার নিজের কর্মস্থলে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘যারা গিয়েছে (এশিয়া কাপ খেলতে) তাদের সবার ওপর আস্থা আছে। এরা খামাখা কেউ চলে যায়নি। অবশ্যই তাদের সামর্থ্য আছে সেজন্য তারা গিয়েছে।’  অভিষিক্ত তামিম করেছেন শুন্য, জায়গা হারিয়েছেন দল থেকে। এমন ক্রিকেটারের উপরেও আস্থা পাপনের, ‘এখানে জুনিয়র তামিম (তানজিদ হাসান তামিম) এক ম্যাচে খেলেনি তাই বলে তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন ক্রিকেটারকে ২-৩ ম্যাচ দিয়ে দেখা যায় না। (নাজমুল হোসেন) শান্তর কথা ভাবেন। তাওহিদ হৃদয় রান করেনি কিন্তু সে ভালো ক্রিকেটার।’ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এক ম্যাচে দুই সেঞ্চুরিয়ান। এমন দাপুটে ব্যাটিং এর প্রত্যাশাও ছিল না নাজমুল হাসান পাপনের, ‘দুইজন সেঞ্চুরি করবে সেটা আমরা চিন্তাই করিনি। (তাও) আফগানিস্তানের বোলিংয়ের বিপক্ষে। যেসব দল খেলছে (এশিয়া কাপে) শ্রীলঙ্কার চেয়ে আফগানিস্তান আমার মতে ভালো দল। আগের ম্যাচে (বাংলাদেশ) খারাপ খেলেছে (তাই) হেরেছে, এই ম্যাচে আবার ভালো খেলেছে। ইস্যুটা হচ্ছে ধারাবাহিকতা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম