ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

#

স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৪,  4:56 PM

news image

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডার উইয়েন মুল্ডার। ব্যাটিংয়ের সময় আঙুলের চোট পেয়েছিলেন তিনি। মুল্ডার বদলি হিসেবে ম্যাথু ব্রিটস্কিকে দলে যোগ করেছে প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের ঘটনা। লাহিরু কুমারার করা ২৭তম ওভারের প্রথম বলে ডিফেন্ড করেন মুল্ডার। ব্যাটে খেলতে পারেননি, বল লাগে তার ডানহাতের আঙুলে। মাঠেই মিনিট দশেক চিকিৎসা নেন তিনি। এরপর খেলা চালিয়ে যান মুল্ডার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। দুই বল খেলার পরই মাঠ ছাড়েন অবসর নিয়ে। দক্ষিণ আফ্রিকা নবম উইকেট হারালে ফের ব্যাটিংয়ে নামেন মুল্ডার। উইকেট ছেড়ে বেরিয়ে এসে ধানাঞ্জায়া ডি সিলভাকে একটি ছক্কাও মারেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২ বলে ৯ রান করে। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে মুল্ডারের আঙুলে এক্স-রে করানো হয়। যেখানে তার চিড় ধরা পড়ে। মুল্ডারের বদলি হিসেবে ফিল্ডিং করেন রায়ান রিকেলটন। পরে অবশ্য দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামেন মুল্ডার। আউট হয়ে যান ১৫ রান করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম