ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২২,  12:14 PM

news image

ভারতের দিল্লির গোকালপুরীতে শুক্রবার (১১ মার্চ) রাতে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিদগ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা  দিল্লি ফায়ার সার্ভিস বিভাগের বরাতে শনিবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তাদরে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে সাতজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।  দিল্লির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) দেবেশ কুমার মাহলা জানান, রাত ১টার দিকে আগুনের খবর পাওয়া যায়। এরপর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, ‘রাত ১টার দিকে গোকালপুরী এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যায়। আমরা ফায়ার সার্ভিস বিভাগের সঙ্গে যোগাযোগ করার পর তারা দ্রুত সাড়া দিয়েছে। প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’  আগুনে ৬০টি কুঁড়েঘর পুড়ে গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা দেবেশ কুমার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম