ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪,  8:11 PM

news image

শীত নিয়ে শিগগিরই কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। উল্টো আগামী কয়দিনে ঠান্ডার প্রকোপ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী বুধবার (১১ ডিসেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে শিগগিরই আবহাওয়ার এমন অবস্থা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল (বুধবার) থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়বে। গত ২৪ ঘণ্টায় দেশের তিনটি অঞ্চলের কিছুটা বৃষ্টিপাত হয়েছে। যা তাপমাত্রা কমাতে সহায়তা করে। অন্যদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও শীত বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া আজ থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় শিগগিরই উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম