ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

দিনাজপুরে হঠাৎ করেই বাস-ট্রাকসহ অন্যান্য যানচলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২২,  2:16 PM

news image

দিনাজপুরে একই সঙ্গে সব রুটের হঠাৎ করেই বাস-ট্রাকসহ অন্যান্য যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। একজন শ্রমিক নেতার ওপর হামলা এবং কয়েকজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তারের প্রতিবাদে এই ধর্মঘট শুরু করেছে তারা। হঠাৎ এই ধর্মঘটে বিপাকে পড়েছে যাত্রীরা। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আরটিভি নিউজকে জানিয়েছেন, দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বুধবার বিকেলে এক যাত্রীকে অটোরিকশা থেকে বাসে নেওয়ার ঘটনায়, অটোরিকশার চালকরা হেল্পারকে মারধর করে। বিষয়টি নিরসনের জন্য বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাবলু এগিয়ে আসলে, তার ওপর হামলা ও মারধর করে চালকরা।

ফজলে রাব্বী অভিযোগ করেন, এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা দিতে গেলে মামলা নেয়নি পুলিশ। পাশাপাশি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মাইনুদ্দিনসহ ৭ শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। দু’টি ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকেই পরিবহন ধর্মঘট শুরু করা হয়েছে। তিনি জানান, দুটি ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, বালুয়াডাঙ্গা শ্রমিক নেতা ডাবলুর ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ৭ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এটি হাসপাতাল কর্তৃপক্ষে অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার ভোর থেকেই দিনাজপুরের বিভিন্ন পয়েন্টে রাস্তার ওপর বাস ও ট্রাক রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দিনাজপুর জেলার সবগুলো রুটে বাস, ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দুরপাল্লার যাত্রীবাহী বাসগুলোও। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এই ধর্মঘটে বিপাকে পড়েছে যাত্রীরা। অনেকে বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাস টার্মিনালে গিয়ে ফিরে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম