ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

দিনাজপুরে বাস উল্টে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২২,  10:17 AM

news image

ছবি : সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ঢাকা থেকে আসা হানিফ পরিবহণের একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ শনিবার ভোরে চিরিরবন্দরের মোহনপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতেরা হলেন—হালিমা খাতুন (৫৫) এবং বাসের সুপারভাইজার মো. আব্দুল জলিল (৫০)। আহতদের মধ্যে সাত জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী হানিফ পরিবহণের একটি বাস মোহনপুর ব্রিজের পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে সাত জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বজলুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম